ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা

নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায়

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদসহ আরও অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন- দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সর্বক্ষেত্রে নারী-পুরুষরা সমানভাবে অবদান না রাখলে দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে। কোনোক্ষেত্রে পিছিয়ে না থেকে, আমরা চাই নারী-পুরুষ ভেদাভেদ ভুলে নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে