ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী চাচা-ভাতিজা নিহত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির (২০) ও কাউছার মিয়া (২২) সহ আরও একজন মোটর সাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন।

পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বানিয়াচং থানাধীন পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়।

তাৎক্ষনিক কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক অপর আহতের পরিচয় জানা যায়নি। দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে জনতা।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাজানি হল নিহতের বাড়ীসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি ঘটনাস্থলে পৌছেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে