ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ Logo ওসিকে গালিগালাজ করা হবিগঞ্জে উপজেলা বিএনপির সেই সভাপতি আটক

ফিলিস্তিনকে সমর্থন করায় তোপের মুখে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির সিনেটর ফাতেমা পেম্যান। বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাতেমা পেম্যান লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন। এরপরই লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ফাতেমা।

পার্লামেন্ট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবার পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি, যে বিষয়ে আমি কোনোভাবেই আপস করতে পারি না।

ফিলিস্তিনকে সমর্থন করার জন্য তিনি দলের সদস্যদের থেকে আলাদা হয়ে গেছেন বলেও অভিযোগ করেন।

এদিকে অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয়, তাদের ‘কঠোর শাস্তি’ পেতে হয়। দলীয় নীতি ভঙ্গ করার জন্যই ফাতেমা পেম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।

ফাতেমার পদত্যাগের পর ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে তাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তবে পেম্যানকে পদত্যাগ করার জন্য ভয়-ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বিবিসি জানায়, ২৯ বছর বয়সি মুসলিম আইনপ্রণেতা ফাতেমা পেম্যান অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব-পরিহিত কেন্দ্রীয় রাজনীতিবিদ।

পদত্যাগের পর স্বাধীন সিনেটর হিসেবে ‘ক্রসবেঞ্চে’ যোগ দেবেন ফাতেমা। ক্রসবেঞ্চে স্বতন্ত্র সিনেটর এবং ছোট দলগুলোর সদস্যরা বসে থাকেন। ক্রসবেঞ্চ সিনেটর এবং সদস্যরা সংসদের নির্বাচিত সদস্য ও তাদের রাজ্য বা অঞ্চল কিংবা ভোটারদের প্রতিনিধিত্ব করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
১৪১ বার পড়া হয়েছে