ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে রেলওয়ের কর্মীরা।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে পুঠিয়ায় বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুদূর পরই বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের দুইটি চাকা লাইনের বাহিরে এসেছে। এখনো উদ্ধার কাজ চলছে। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী আসা ট্রেনগলোও পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে