ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বগুড়ায় বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত ৪

বগুড়ার প্রতিনিধিঃ

বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

সোমবার (০৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে বনানীর লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয় (৩০), সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন (৩৫), শামীম হোসেন (৪০) ও অজ্ঞাত এক নারী।

কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ‘সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর আহত ৮ জন হাসপাতালটির বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
২১৮ বার পড়া হয়েছে