ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩

নওগাঁর নিয়ামতপুরে কীটনাশক প্রয়োগে বীজতলা নষ্টের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ধানের বীজতলা কীটনাশক প্রয়োগ করে নষ্টের অভিযোগ পাওয়া গেছে। এতে আমন মৌসুমে শত বিঘা জমির ধান লাগানো নিয়ে হতাশ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।

গত সোমবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার হাজিনগর ইউনিয়নের কন্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম ছানাউল হক মুন্না। এ ঘটনায় (১৬ জুলাই) উপজেলার ভাবিচা ইউনিয়নের সিনোড়া গ্রামের মুসা হোসেনের নাম উল্লেখ করে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষকের বীজতলায় মুছার ১০-১২ টি গরু কয়েকবার ধানের চারা খেয়ে ফেলে। মৌখিকভাবে কয়েকবার সাবধান করলেও ওইদিন বীজতলা চারা খেতে গেলে গরুগুলোকে কৃষকের দফাদার বুলবুল হোসেন খোঁয়াড়ে দেয়। খোঁয়াড় থেকে গরু ছুটিয়ে নিতে মুছার প্রায় ১২শ টাকা লাগে। এমন ক্ষোভ থেকেই বীজতলায় বালাইনাশক স্প্রে করে বীজতলা নষ্ট করে।

সরোজমিনে গিয়ে দেখা গেছে, ৫০ শতক জায়গার ওপর বীজতলার পুরোটাই ধূসর বর্ণ ধারণ করেছে। বেশিরভাগ ধানের চারা নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ছানাউল হক মুন্না বলেন, মুছার সাথে আমার কোন শত্রুতা নেই। শুধুমাত্র গরু খোঁয়াড়ে দেওয়ার কারণে এমন ঘটনা ঘটিয়েছে। মুছা আমার ক্ষতি করবে এমনটি তার স্ত্রীই আমাকে বলেছিল।

বীজতলা নষ্ট হওয়ায় আমার শত বিঘা জমির আবাদ নিয়ে বিপাকে পড়েছি এবং আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।

মুসার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ বলেন, বীজতলা নষ্টের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৫৬ বার পড়া হয়েছে