ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

বাংলাদেশকে হতাশার সাগরে ডুবিয়ে প্রথমদিন শেষ করল ভারত

স্পোর্টস ডেস্ক

দিনের শুরুটা টাইগার বোলাররা রাঙালেও, দিনশেষে মলিন হয়ে গেছে সেই আনন্দের রেশ। চেন্নাই টেস্টে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম দিন শেষে জাদেজা-অশ্বিন জুটিতে নিজেদের প্রথম ইনিংসে ভালো সংগ্রহের পথে স্বাগতিক ভারত। ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রানে অপরাজিত আছেন অশ্বিন। এছাড়া ৮৬ রানে ক্রিজে আছেন জাদেজা।

দিনের শুরুতে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন হাসান মাহমুদ। প্রথম সেশনে রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করার পর, দ্বিতীয় সেশনে রিশভ পান্তকে সাজঘরের পথ দেখিয়েছিলেন এই টাইগার পেসার। এ সময় অনেকে ভেবেছিল প্রথম দিনেই অলআউট হতে পারে ভারত। ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা।

লাঞ্চের পরের সেশনেও রীতিমতো চালকের আসনেই ছিলো নাজমুল হোসেন শান্তর দল। আগের সেশনের পর এই সেশনেও সমান রান তোলার পাশাপাশি উইকেট হারায় টিম ইন্ডিয়া। এই সেশনে বিদায় নেয় পান্ত, জয়সওয়াল ও কে এল রাহুল। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জয়সওয়াল। ১৭৬ রানে ৬ উইকেট- এই স্কোরবোর্ড নিয়ে চা-বিরতিতে যায় ক্রিজে থাকা দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন।

তবে দিনের শেষ সেশনটা জাদেজা-অশ্বিনের। এই সেশনে ৩২ ওভারের খেলা হয়েছে। এ সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ১৬৩ রান। তবে উইকেট পরেনি একটাও। দুজন মিলে গড়েছেন ১৯৫ রানের অপরাজিত জুটি।

টাইগারদের পক্ষে ৪টি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী মিরাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে