ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’, বললেন কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। বিএনপির আন্দোলন দুই কুলের গাং। আওয়ামী লীগ এতে মোটেও বিচলিত নয়। বিএনপির নতুন কর্মসূচির নাম ‘মেড ইন লন্ডন’।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। তাদের মুখের বিষ অনেক উগ্র। তাদের আন্দোলন দুই কুলের গাং। এতে আওয়ামী লীগ সরকার মোটেও বিচলিত নয়। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে পুরাতন উইকেট বাদ নতুন উইকেট আসে। তারেকের ফরমানে পুরাতন যায় নতুন আসে। বিএনপির নতুন কর্মসূচির নাম মেইড ইন লন্ডন। নতুন নেতৃত্ব দেয়, তা হচ্ছে মেইড ইন লন্ডন।

তিনি বলেন, ‘আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের (অওয়ামী লীগের) শিকড়। আমাদের জন্ম জনগণ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষরাতের আঁধারে ক্ষমতা দখলকারী দল নই। আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। আমরা সেই আওয়ামী লীগ।’

আরও পড়ুন: দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে: হানিফ

সাংবাদিকদের উদ্দেশে কাদের বলেন, ‘আমরা বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম করব। তবে সাংবাদিকরা লিখেছে আমরা নাকি এটি পাল্টাপাল্টি প্রোগ্রাম করেছি। আমরা তো কোনো পাল্টাপাল্টি সমাবেশ করিনি। গতকাল আমরা সাইকেল র‌্যালি করেছি, বিএনপি কি কিছু করেছে!

আওয়ামী লীগ সাধারণ সম্পাদ, খেলা কিন্তু হবে। ছেড়ে দেয়া হবে না। দাসত্ব-ইজারা কাকে বলে ভুলে গিয়েছেন? নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরদিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ, সেই অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের তোড়া আর মিষ্টি নিয়ে গিয়ে পাত্তা পান নাই। যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। আমরা বন্ধু আছি বন্ধু থাকব। বিদেশে আমাদের সবাই বন্ধু। আমাদের কোনো প্রভু নেই। আপনাদের প্রভু আছে।’

তিনি বলেন, ‘বাইডেনের বন্ধু সাজিয়ে সংবাদ সম্মেলন করে। ভুয়া। বাইডেনের বন্ধু পালিয়ে যেতে নিলে পুলিশ ধরল, একটা দুইটা ডান্ডা যখন পুলিশ দিল তখন বাইডেনের বন্ধু বরিশালের ভাষায় কথা শুরু করে দেয়। ফখরুল সবাই সবার মুক্তি চায়, বাইডেনের বন্ধুর মুক্তি কেন চায় না?’

কাদের বলেন, ‘সারা দেশে সবার উদ্দেশে বলছি, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। দুর্নীতির বিরুদ্ধে মুখে না বললেও দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই, তাদের বিরুদ্ধে কতটা কঠোর হওয়া যায়, তা শেখের বেটি দেখিয়ে দেবে।’

দুর্নীতিবাজরা আছে, আশপাশেই আছে। বিএনপি মানেই দুর্নীতিবাজ দল। তারেক দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, লজ্জা করে না? হাজার হাজার টাকা পাচার করে লন্ডনে বসে আরাম-আয়েশে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের বিচার করা হবে, দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে, যোগ করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
২০২ বার পড়া হয়েছে