ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছেন। নিহত আব্দুল মোতালিব নবীগঞ্জ উপজেলার বুড়িনাও এলাকার আব্দুল মজিদের ছেলে।

শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শেওড়াতুলী সংলগ্ন আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিহত মোতালিব বাইক যোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শেওড়াতুলী এলাকার বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির (সিলেট ড-৪১-০০৬২) সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাইকসহ লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোতালিব।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৮২ বার পড়া হয়েছে