ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে খুন : অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০)।

র‌্যাব জানায়, নিহত ইমরুল মিয়া ছিলেন গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় লাশ উদ্ধার হওয়া জাবেদ মিয়া হত্যাকাণ্ডের মূল আসামি। কারাগারে থাকা অবস্থায় তিনি ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এরপর ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে রোসেল মিয়া (১৯) তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর শনিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে আটক করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “আগের হত্যাকাণ্ডের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:০১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে