ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সৌরভ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় এক পথচারীসহ ৩ জন আহত হয়েছেন।

নিহত সৌরভ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হারুনপুর গ্রামের শিবলু মিয়ার ছেলে।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৩ যুবক মোটরসাইকেলযোগে মাধবপুর বাজারে দিকে যাচ্ছিল। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে পৌঁছালে এক পথচারী সড়ক পারাপারের সময় মোটরসাইকেল আরোহী ওই পথচারীকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী ৩ জন খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে থেকে ৩ মোটরসাইকেল আরোহী ও পথচারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী সৌরভ মিয়াকে মৃত বলে ঘোষণা করে। অপর দুই মোটরসাইকেল আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

অপরদিকে গুরুতর আহত পথচারী আমির হোসেন কিরনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
২০০ বার পড়া হয়েছে