ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মাধবপুরে হজ করে বাড়ি ফেরা হল না, সড়কে নিহত ৩, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ্ব সম্পন্ন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের ১ বছরের শিশু সন্তান মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

রেজিস্ট্রেশন বিহীন বালু বাহী ডাম ট্রাক, ঢাকা মেট্রো চ-১৫-৩১১৩নং মাইক্রোবাস ও ঢাকা মেট্রো ন-২১-৪০৩৬ নং এর পিকআপ এর ত্রি-মুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে ঢাকা থেকে মাধবপুর গামী মাইক্রোবাসের যাত্রীরা বাড়িতে ফেরার পথে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, একই গ্রামের ফজিলাতুন্নেছা(৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া(২০)মারা যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা(৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে।

রাতেই বিমানবন্দর থেকে মাইক্রো যোগে বাড়িতে ফেরার পথে দূর্ঘটনায় পতিত হয়। এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০)কে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে