ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

মিলারের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন দ. আফ্রিকার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ১৬ রান। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের স্বপ্ন তখনও টিকেছিল। কিন্তু ওভারের প্রথম বলেই যেন এলোমেলো হয়ে যায় সব। লং অফের সীমানায় দুর্দান্ত এক ক্যাচ নিয়ে প্রোটিয়াদের কাছ থেকে এক ছোবলে বিশ্বকাপটাই কেড়ে নিলেন সূর্যকুমার যাদব।

তবে, সেই ক্যাচটি নিয়ে চলছে সমালোচনা। ডেভিড মিলারের হাঁকানো সেই ডেলিভারিটি আসলেই ঝক্কা নাকি ক্যাচ হয়েছে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

বারবাডোজে গতকাল শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে উইকেটে ছিলেন ডেভিড মিলার। কিলার খ্যাত মিলার ছিলেন বলেই হয়তো তখনও টিকে ছিল প্রোটিয়াদের আশা। কিন্তু বল হাতে এসে প্রথম বলটি ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। টাইমিংয়ের গড়বড়ে হয়ে যায় ফুল টস। সোজা ব্যাট চালিয়ে দেন মিলার। লং অফ দিয়ে সীমানার বাইরেই যাচ্ছিল বলটি। ঠিক তখনই, ম্যাজিকের মতো এসে সীমানার দড়ির কাছ থেকে ক্যাচ লুফে নেন সূর্যকুমার।

প্রথমে দ্বিধা ছিল। পরে টিভি আম্পায়ার নিশ্চিত করেন সেটি বৈধ ক্যাচ। এবার দক্ষিণ আফ্রিকাও আপত্তি তুলল না। প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, আমি এটা এখনও দেখিনি। দেখতে পারিনি। হ্যাঁ, রিপ্লে একটু দ্রুতই হয়েছে। অবশ্যই তারা বেশ নিশ্চিতই ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লে দ্রুত দেখেছে।’

ওই একটি আউটই শেষ করে দেয় দক্ষিণ আফ্রিকাকে। বার্বাডোজে প্রোটিয়াদের সাত রানে হারিয়ে দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় ভারত। ১৭ বছর পর ট্রফি উঁচিয়ে ধরেন রোহিত শর্মা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে