ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’

মৌলভীবাজারে শশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে জামাই কনাই শব্দকরকে (৩০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

আটকরা হলেন, ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর।

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। দিনের বেলা সেখানে বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথারি মারধর করে। এ সময় কনাইকে লাটি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
১২৯ বার পড়া হয়েছে