ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

যশোরে এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধিঃ

গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার ( ৩ আগস্ট) বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমবেত হতে থাকে। ফলে সড়কে হাজারো মানুষের ঢল নামে। তারা, “দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ” স্লোগানে স্লোগানে মুখরিত করে। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টার দিকে যশোরে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শিক্ষার্থীদের সাথে যোগ দেন।

শনিবার বেলা ১১ টা থেকে যশোর শহরের পালবাড়ি মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় কয়েক হাজার মানুষের মিছিলটি।

এরপর দুপুরে বিশাল এই গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এদিন দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের উপস্থাপনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের (একাংশ) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
২৭৫ বার পড়া হয়েছে