ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ

স্কুলছাত্রী গণধর্ষণের ভিডিও ভাইরাল, আটক ৩

যশোর প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারীরা। দাবিকৃত অর্থ না পেয়ে পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে মুহুর্তেই ভাইরাল হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেয়ে পুলিশের দারস্থ হন। এ ঘটনায় শুক্রবার মণিরামপুর থানায় গণধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন।

আটককৃতরা হলো- ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)।

জানা যায়, আটক আশরাফুল ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। আসার পর থেকে ষষ্ঠ শ্রেণীর ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৭ জুন রাতে ফুসলিয়ে উপজেলার ঝাঁপা বাজারের একটি ঘরে ওই ছাত্রীকে নিয়ে আসে। রাত ৯টার দিকে ওই ছাত্রীকে জোর করে সিগারেটে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। এক পর্যায় ওই ছাত্রী ঝিমনির ভাব আসলে খাটের উপর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়।

এ সময় পাশবিক নির্যাতনের ওই ভিডিও ধারণ করে মোবাইল ফোনে। এরপর ধারণকৃত ভিডিও নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে টাকা দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হলে মুহুর্তেই তা ভাইরাল হয়।
এ ঘটনায় শুক্রবার নির্যাতনের শিকার ওই ছাত্রীর দাদী বাদী হয়ে মণিরামপুর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস ও উপ-পরিদর্শক আতিকুমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে আটক করে।

এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
২৫২ বার পড়া হয়েছে