ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ

রংপুরকে বড় লক্ষ্য দিলো ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক

ঢাকা পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২৪ রানে অলআউট হয়েছিল ফরচুন বরিশাল। ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচে রংপুরের কাছে পাত্তাই পায়নি তামিম ইকবালের দল। তবে সিলেটে এসে ঘুরে দাঁড়িয়েছে ফরচুন ব্যাটাররা। ফিরতি ম্যাচে রাইডার্সদের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বরিশাল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স।

দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বরিশাল। ব্যর্থতার বৃত্ত ভেঙে আজ রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৪১ রান। তার বিদায়ে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।

শান্ত ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। ৩৪ বলে ৪০ রান করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে একটা মাইলফলকও স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৮ হাজার রান পূর্ণ করেছেন বরিশাল অধিনায়ক।

রান খরায় ভুগতে থাকা তাওহিদ হৃদয় আজ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ২ রান করেছেন তিনি।

তবে এদিন ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছেন কাইল মেয়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন ফিফটির দেখা। ১ চার ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে