ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে কলেজ শিক্ষার্থীদের অবরোধ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ অবরোধ করা হয়। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন।

এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড-চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে