ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো প্রায় ২ হাজার মুরগীর

নড়াইল প্রতিনিধি

ঢাকা-কালনা-যশোর মহাসড়কের নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা নামক এলাকায় ট্রাকের ধাক্কায় মিনিট্রাকে থাকা ১ হাজার ৮০০ শত মুরগীর মৃত্যু হয়েছে। মিনিট্রাকে ২৫০০ সোনালী মুরগী ছিল।

শনিবার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশাস্থ

ঢাকা কাউন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার শিকার মুরগী বহনকারী মিনিট্রাকের ড্রাইভার মো: বাহাদ জানান, তিনি সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৫০০ সোনালী মুরগী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে লোহাগড়ার লক্ষীপাশা

ঢাকা কাউন্টার নামক স্থানে তিনি ও হেল্পার মিনিট্রাকটি সড়কের পাশে পার্কিং করে চা খাওয়ার জন্য পাশের একটি চায়ের দোকানে যায়।

যশোর থেকে আসা ফিড বোঝাই একটি বড় ট্রাক তাদের পার্কিং-এ থাকা মুরগী বহনকারী মিনিট্রাককে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে মিনিট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনা ঘটার পরপরই প্রায় ১৮০০শত মুরগির মৃত্যু হয়। বেচে থাকা মুরগী গুলো সকালে
ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মুরগী বহনকারী মিনিট্রাকেরও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনায় তাদের প্রায় ৮ থেকে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাক ও মিনিট্রাকের মালিকের মধ্যে সমঝোতা হয়েছে। এ দুর্ঘটনায় কোন লোকজন আহত হয়নি বলেও তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
২৩০ বার পড়া হয়েছে