ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, কারাগারে স্ত্রী Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় এক যুবক নিহত

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পূর্ব পাশে অজ্ঞাত গাড়ীর চাপায় ২৫ বছর বয়সের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। রোববার ( ৮ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি গাড়ী পথচারী যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্ন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘন্টাখানেক চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টিরস ত্যতা নিশ্চিত করে বলেন নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
২৪৩ বার পড়া হয়েছে