ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা

শায়েস্তাগঞ্জে কাজে আসছে না আড়াই কোটি টাকার বিপণিবিতান

নিজস্ব প্রতিবেদক

নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও আজও চালু হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইখলা বাজারে সরকারিভাবে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা দুই তলাবিশিষ্ট বিপণিবিতান। বাজারের উন্নয়ন, ব্যবসায়ী ও ক্রেতাদের কথা চিন্তা করে এটি নির্মাণ করা হলেও ব্যবহার না হওয়ায় নষ্ট হতে চলেছে ভবনটি। ইতোমধ্যে ভবনটি হয়েছে শেয়াল-কুকুর আর গরু-ছাগলের বিশ্রামাগার। উঠে যাচ্ছে ভবনের রং, খসে পড়ছে পলেস্তারা। ব্যবসায়ীরা বলছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণেই মার্কেটটি চালু হয়নি। তাই এই প্রতিষ্ঠানের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আড়াই কোটি টাকা ব্যয়ে বিপণিবিতান নিমার্ণ হলেও ব্যবসায়ীরা এখনো খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে বসে ব্যবসা করছেন। তাদের দাবি দ্রæত ভবনটি ব্যবসায়ীদের বরাদ্দ দিয়ে সমস্যা সমাধান করা।
ব্যবসায়ী মিজানুর রহমান মোহন জানান, ক্রেতা-বিক্রেতার কষ্ট লাঘবে বহুতল মার্কেট হলেও এখনো বটগাছের নিচে বসে ব্যবসা করতে হচ্ছে। সরকারের কোটি কোটি টাকা ব্যবসায়ীদের উপকারে লাগছে না। ব্যবসায়ী সাইফুল ইসলাম রানা বলেন, ভবনটি চালু না থাকায় কুকুর, শেয়াল ও গরু-ছাগলের বিশ্রামাগার হয়েছে। সেখানে এ প্রাণিগুলো মলমূত্র ত্যাগ করে জায়গাটি নষ্ট করে ফেলেছে। অতি শিগগিরই ভবনটি চালু করার দাবি জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
১৯৮ বার পড়া হয়েছে