ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বেলা সাড়ে ১১টার দিকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

ছাত্র-জনতার বিক্ষোভের মধ্যে গত ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান। রাজনৈতিক দলসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় তিনবাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। পরে রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে