ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা Logo বানিয়াচংয়ে ব্রিজ উদ্বোধনের দুইদিন পরই এমপি জীবনের নামফলক উধাও Logo শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা

সরকার বদল হলেও মানুষের ভাগ্যের বদল হয়নি : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারে বদল হয়েছে। কিন্তু তুমি-আমি একই আছি, যা ছিলাম আমরা। তবে জনগণের ভাগ্যের কোনো পরির্বতন হয়নি।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ‘বিএনপির ভূমিকা প্রতিপাদ্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, মানুষের অধিকারের জন্য দীর্ঘ ১৬ বছর যারা খুন-গুম, সন্তানহারা-পিতৃহারা-মাতৃহারা হয়েছে, সবাই আছেন। শুধু মাঝখানে শেখ হাসিনা নেই।

‘১/১১ তে বিরাজনীতিকরণ মধ্য দিয়ে ১৬টি বছর অতিক্রান্ত করার পরও এখনো সংস্কার শব্দটি সবার মুখে মুখে। কিসের সংস্কার?’

তিনি বলেন, সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য পৃথিবী তৈরি করেছেন। আমরা মানুষ সুখে-শান্তিতে থাকার জন্য প্রকৃতিকে দখল করছি। এর ফলে প্রকৃতির যে ভারসাম্য, সেটি হারিয়েছে ফেলছে মানুষের মাধ্যমে।

বিএনপির নীতিনির্ধারক বলেন, পরিবেশ দূষণ অশিক্ষিত মানুষ করে না। এর জন্য কিন্তু দারিদ্রতা দায়ী নয়। বৈশ্বিক হিসেবে বলা যায়, বায়ুর কোনো নির্ধারিত সীমানা নেই, দূষণ কোন জায়গা থেকে সৃষ্টি হয়, সেটি কোথায় গিয়ে পৌঁছায়, তা আমি-আপনি নির্ধারণ করতে পারব না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে