ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল

শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকার ব্রয়লার মাঠে শায়েস্তাগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দিলু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী আব্দুল আজিজ ফরহাদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, পরিষদের উপদেষ্টা আকিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক শেখ মো. ফজর আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর নওয়াব আলী, শ্রমিক নেতা ইমদাদুল হক মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, টমটম চালকরা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তাদের উপার্জনের ওপরই অনেক পরিবারের জীবিকা নির্ভরশীল। তাই নিজেদের নিরাপত্তার পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে প্রত্যেক চালককে দায়িত্বশীল হতে হবে এবং সড়ক আইন মেনে টমটম চালাতে হবে। নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি টমটম মালিক ও শ্রমিকদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় টমটম মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তাদের ন্যায্য অধিকার, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মালিক-শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে শায়েস্তাগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে টমটম মালিক, শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
০ বার পড়া হয়েছে