ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

সিলেটে পুলিশের সাথে ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

সিলেটে প্রতিনিধিঃ

সিলেটে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বন্দরবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর মধ্যে মহানগর ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার ব‍্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে বন্দরবাজার এলাকার মহাজনপট্টি ও হকার্স মার্কেটের গলি থেকে ছাত্রদল-যুবদলের শতাধিক নেতাকর্মী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করেন। মিছিল নিয়ে কামরান চত্বরে এসে পুলিশ মোতায়েন দেখে তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা।

এসময় মহানগর পুলিশের সিআরটি টিম ঘটনাস্থলে এসে মিছিলকারীদের দিকে ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় ২০ মিনিট ব্যাপী সংঘর্ষে ৪ পুলিশ ও ৬ নেতাকর্মী আহত হন। এর মধ্যে মহানগর ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিকাল ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। তবে বন্দরবাজারে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন, কিছু লোক নাশকতার চেষ্টা করলে আমরা প্রতিহত করেছি। এসময় ৪-৫ জন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তবে কাউকে আটক করা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৫৬ বার পড়া হয়েছে