ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দিন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ইস্কাটন রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে জরুরি সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ড. মো. আনোয়ার উল্লাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছু দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে (পিআরএল) যাওয়ায় গঠনতন্ত্র মোতাবেক পদটি পূরণসহ কমিটি পুনর্গঠন করা হয়।

এই কমিটি ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন করবে বলে আশা ব্যক্ত করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, শরফ উদ্দিন আহমদ চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৮তম বিসিএস এর মাধ্যমে চাকুরিতে যোগদান করেন। তার পিতা নজির উদ্দিন আহমেদ চৌধুরী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের জনতা উ”চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৫৫ বার পড়া হয়েছে