ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি

হবিগঞ্জে কারফিউ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে চলা বিক্ষোভে গতকাল শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার জেরে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা।

গতকাল শুক্রবার হবিগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোস্তাক আহমেদ (২৪) নামে একজন শ্রমিক। শুক্রবার বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিজিবি) ঠিকাদারের অধীনে বিদ্যুৎ শ্রমিক হিসেবে কাজ করতেন।

হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী বলেন, প্রাথমিক রিপোর্টে মোস্তাক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

গতকাল জুমার নামাজের পর হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়।

হবিগঞ্জে আন্দোলনের সমন্বয়ক আনাস মোহাম্মদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে মিছিল করে যাচ্ছিলাম। তখন আওয়ামী লীগের লোকজন পিছন থেকে হামলা করে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
১৮৯ বার পড়া হয়েছে