ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

হবিগঞ্জে দুই চিকিৎসকের বিরুদ্ধে এমসি বাণিজ্যের অভিযোগে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি:-

প্রতিপক্ষের হামলায় আহত চা শ্রমিক নারীর হাড়ভাঙা জখম গোপন করে আদালতে মেডিকেল রিপোর্ট (এমসি) দেওয়ার অভিযোগে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলার চুনারুঘাট উপজেলায় গেলানী চা বাগানের শ্রমিক রামু কৈরী বুধবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বিবাদীরা হলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ্বাস। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হককে এ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দেন।

চা শ্রমিক রামু কৈরীর অভিযোগ, গত ৫ জুন একই বাগানের প্রতিপক্ষ কয়েকজন চা শ্রমিক তার মা বিপুলা কৈরীকে মারধর করে বাম হাতের হাড় ভেঙে দেয়। হাতভাঙা নিয়ে ১০ জুন পর্যন্ত তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। হাতের এক্স-রেও সেখানেই করা হয়। রিপোর্ট ও ফিল্মে দেখা হাড়ভাঙা প্রতীয়মান হয়। যা ছাড়পত্রে উল্লেখ রয়েছে।

কিন্তু রোগীকে হাসপাতাল থেকে বিদায় দেওয়ার সময় তাকে এক্স-রে রিপোর্ট ও ফিল্ম দেওয়া হয়নি। বলা হয় আদালতে এমসি দেওয়ার সময় এক সঙ্গে সবকিছু দেওয়া হবে। রামু কৈরী এ ঘটনায় নয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এবং এর পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতাল থেকে আদালতে পাঠানো এমসিতে বিপুলার হাতে সাধারণ জখম ছিল বলে উল্লেখ করা হয়েছে।

বাদীর আরও অভিযোগ করেন, চিকিৎসকরা হামলাকারীদের কাছ থেকে টাকা নিয়ে আদালতে এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছেন; ফলে তার মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মামলার সঙ্গে সদর হাসপাতালে এক্সরে বাবদ পরিশোধ করা ৪০০ টাকার রশিদ ও ছাড়পত্র জমা দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে আরএমও মোমেন উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে ফিল্ম ও এক্স-রে রিপোর্ট রেখে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। যে চিকিৎসক এমসি তৈরি করেছেন নিশ্চয়ই তার সামনে এগুলো ছিল না। আমি পুরো ব্যাপারটি খোঁজ নিয়ে দেখব। ’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৪৬ বার পড়া হয়েছে