ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোস্তাক আহমেদ হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফখরুল ইসলামের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ২ আগস্ট বিকেলে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোস্তাক আহমেদ।

এ ঘটনায় ২০ আগস্ট শহরতলীর উমেদনগর গ্রামের বাসিন্দা মামুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আবু জাহিরসহ ১১১ জনের নামে একটি হত্যা মামলা করেন। মোস্তাক হত্যা মামলা ছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলারও আসামি সাবেক পৌর মেয়র সেলিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
১৮০ বার পড়া হয়েছে