ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জ জেলার ৩টি আসনে মনোনয়ন পেলেন গউছ-জীবন ও ফয়সল

হবিগঞ্জ প্রতিনিধি:-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৩টি আসনের প্রার্থী ঘোষনা করা হয়েছে। তারা হলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জিকে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তবে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের প্রার্থী ঘোষনা করেনি বিএনপি। ওই আসনে দলীয় প্রার্থীর নাম পরে ঘোষনা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, জেলার ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা করায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ উচ্ছ¡াস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এছাড়া হবিগঞ্জ সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নেতা-কর্র্মীরা।
অন্যদিকে, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে প্রার্থী ঘোষনা না করায় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে ওই আসনে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।
সূত্র জানায়, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানায় বিএনপি। উল্লেখ্য, আগামী ফেব্রæয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২১৭ বার পড়া হয়েছে