ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

হবিগঞ্জ প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি আজ

নিজস্ব প্রতিবেদক

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছরে পা রেখেছে ঐতিহ্যবাহি হবিগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দ। আজ শনিবার (২৯ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজন করা হয়েছে। এতে বর্ণিল সাজে সাজানো হয়েছে হবিঞ্জ প্রেসক্লাব এলাকা।

সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে এর চারপাশ। ৫০ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালী, সাড়ে ১২ টায় উদ্বোধন, নামাজের বিরতির পর দুপুর ২ টায় আলোচনা সভা ও সন্ধ্যা ৬ টায় জালাল স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য সংগীত শিল্পী কনকচাঁপা, ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান ও বাধন মোদকসহ জনপ্রিয় সংগীত শিল্পীরা। এদিকে, হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনকে স্বাগত জানিয়ে জেলার সকল সাংবাদিকরা। বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে প্রেসক্লাব প্রাঙ্গন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে সাংবাদিকবৃন্দসহ হাজার হাজার দর্শকদের সমাগম হবে। দীর্ঘদিন পর জমকালো এমন আয়োজনে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রশংসায় ভাসছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
৩১৫ বার পড়া হয়েছে