ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তুঃনগর পারাবত ট্রেনটি পৌনে ৪টা ৫ মিনিটের দিকে মনতলা স্টেশন ছেড়ে যায় এবং ঘটনাস্থলে ধীরগতিতে অতিক্রম করে।

এর আগে বুধবার (১ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধার কাজ চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে তেলবাহী ট্রেনটি ৫টি বগি নিয়ে লাইনচ্যুত হলে ১টি বগি রেললাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপর বগিগুলোও কাত হয়ে পড়ে। ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক পর্যায়ে বিজিবির সদস্যরা এক হাজার লিটার তেল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রম করে ৫টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান বলেন, ট্রেনটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার লিটার তেল। তবে আমরা নিশ্চিত না কতটুকু তেল নষ্ট হয়েছে। আমাদের ধারণা, ২টি ওয়াগন পুরোপুরি ঠিক আছে। ১টির ৯০ শতাংশ ঠিক আছে। অন্য দুটিতে ৭০ শতাংশ তেল ঠিক আছে। ক্ষয়ক্ষতি আপাতত নির্ধারণ করা সম্ভব হয়নি। সেটি তদন্ত কমিটি ঠিক করবে।

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বলেন, ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়ের সৃষ্টি হয়। রাত সোয়া ২টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আন্তুঃনগর তিনটি ট্রেনের যাত্রা শিডিউল বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো- ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তবে আজকে (বৃহস্পতিবার) ঢাকাগামী কালনী ট্রেন সিলেট থেকে যাত্রা শুরু করেছে। তাছাড়া গতকাল (বুধবার) সিলেটগামী উপবন ও উদয়ন ট্রেন সাপ্তাহিক ছুটি ছিল।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান বলেন, বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
৩৭ বার পড়া হয়েছে