ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন ও এর আশপাশের স্টেশনগুলোতে কর্মরত কয়েকশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে ‘শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারি’ দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
জানা যায়, শায়েস্তাগঞ্জ, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা, হরষপুর ও রশিদপুর স্টেশনসহ এই রুটে কর্মরত রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য একমাত্র চিকিৎসাকেন্দ্র হচ্ছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারি। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কোনো স্থায়ী চিকিৎসক ও ফার্মাসিস্ট না থাকায় সংশ্লিষ্ট রেলওয়ে পরিবারগুলো ন্যূনতম প্রাথমিক চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। এছাড়া জরাজীর্ণ ভবন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে ডিসপেন্সারিটি বর্তমানে প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৪ ঘণ্টা দায়িত্ব পালনকারী রেলকর্মীরা অসুস্থ হলে বাধ্য হয়ে স্থানীয় বেসরকারি ক্লিনিক কিংবা জেলা সদরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। দেশের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে কার্যকর চিকিৎসা ব্যবস্থা না থাকা অত্যন্ত দুঃখজনক বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে ডিসপেন্সারির জরাজীর্ণ ভবন সংস্কার করে আধুনিকায়ন এবং সেখানে স্থায়ীভাবে একজন এমবিবিএস চিকিৎসক ও প্রয়োজনীয় সংখ্যক ফার্মাসিস্ট নিয়োগের জোর দাবি জানান। অন্যথায় নিজেদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৫৮ বার পড়া হয়েছে