ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১

আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, রাতেই অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের ওপর ঘোর বিপদ নেমে এসেছে। একের পর এক অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার আরও ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে করে তাদের অবতরণের কথা রয়েছে। খবর এনডিটিভি

এদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের। এছাড়া গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানের রয়েছে দুইজন করে। হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের রয়েছে একজন করে।

এছাড়া ভারতীয় অবৈধ অভিবাসী বোঝাই তৃতীয় বিমানটি আগামীকাল রোববার অবতরণের কথা রয়েছে। দুই সপ্তাহ পর পর যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি মার্কিন সামরিক বিমানে করে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ৩৩ জন ছিল হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের তিনজন করে এবং দুইজন ছিল ছত্রিশগড়ের। এদের অনেকে বিশাল অংকের টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা প্রতারণার শিকার হয়। ফলে যুক্তরাষ্ট্রে গিয়ে অবৈধ হয়ে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
১১৭ বার পড়া হয়েছে