ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

কক্সবাজারে পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরের ধলির ছড়া থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়া-ধলির ছড়ার মাঝামাঝি স্থানের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি গতকাল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের লোকজন দাবি করেছে।

নিহত মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

পুলিশ ও নিহত যুবকের স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের দিকে যায়। এরপর রাত ৮টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ১১টা বাজলেও মামুন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। রবিবার সকালে রামু উপজেলার রশিদ নগরের কাদমর পাড়া-ধলির ছড়ার মাঝামাঝি রেললাইনের পাশে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনাটি পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বাকীটা তদন্ত করলে রহস্য উৎঘাটন করা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
১৪৭ বার পড়া হয়েছে