ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

গ্রুপসেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৯ রান। জান্নাতুল মাওয়ার অপরাজিত ৪৫ রান এবং সাদিয়া আফরিনের ৩১ রানের ঝোড়ো ইনিংস দলকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেয়।

জবাবে মালয়েশিয়ার ব্যাটাররা বাংলাদেশের বোলিং তোপে টিকে থাকতে পারেনি। ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক দল। মালয়েশিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫ রান আসে ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুনের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৩ উইকেট নেন মাত্র ৫ রানে। লেগ স্পিনার আনিসা আক্তারও ছিলেন দুর্দান্ত, ৫ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫

জান্নাতুল মাওয়া: অপরাজিত ৪৫

সাদিয়া আফরিন: অপরাজিত ৩১

মালয়েশিয়ার বোলার মারসিয়া: ৪-০-১৯-৩

মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯

সর্বোচ্চ স্কোরার: নুর আলিয়া (৫ রান)

নিশিতা আক্তার: ৩.৫-১-৩-৫

হাবিবা ইসলাম: ৪-১-৫-৩

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: জান্নাতুল মাওয়া।

দুর্দান্ত এই জয়ের মাধ্যমে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জন্য শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের সেরা পারফরমারদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ট্রফি জয়ের স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
১২৭ বার পড়া হয়েছে