ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ ঘণ্টা পর হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়। এরপর থেকে পুরো হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানির তীব্র সংকট।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেকেই পুকুরে গোসল সেরেছেন। পুকুরের পানি দিয়ে ঘরের রান্নাসহ বিভিন্ন কাজ চালিয়েছেন অনেকে।

ব্যাটারি চার্জ করতে না পারায় ইজিবাইক চালকরা গাড়ি বের করতে পারেননি। ফলে শহরে সকাল থেকে ইজিবাইক ও অটোরিকশার চলাচল ছিল ‘খুবই কম’ চোখে পড়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দুটি ট্রান্সফরমার পুড়ে যায়।

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ বলেন, “শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“রাতভর জরুরি মেরামত করে শহরের আংশিক এলাকা ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।”

বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ‘কিছু সময়’ লাগবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
১২৩ বার পড়া হয়েছে