ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জরিপ : অধিকাংশই ভারতীয় বলছে হাসিনাকে ফেরত পাঠানো উচিত

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই।

‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী? জরিপে দেখা গেছে, ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ২৩ শতাংশ উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭ দশমিক ৬ শতাংশ।

বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ।
তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

উল্লেখ্য, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত দিতে ভারত সরকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে