ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

আবারও ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। ৫৭৯ পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৪ সালের সেরা হয়েছে আলবিসেলেস্তারা।

ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান এআইপিএস। বিশ্বের ১১১টি দেশেরর ৫১৮ জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির। প্যানেলে থাকা সাংবাদিকদের ভোটে জয়ী হয়েই সম্মনজনক স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা।

৫৭৯ পয়েন্ট নিয়ে সেরাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে।

ফুটবলের মাঠে গতকাল মঙ্গলবার বিশ্ববাসীর কাছ থেকে বিদায় নেওয়া ২০২৪ সাল দারুণ কেটেছে আর্জেন্টিনার। গেল জুলাইয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা। ১৬তম শিরোপা জিতে টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল লিওনেল মেসিরা।

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইয়েও দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে আলবিলেস্তাদের পয়েন্ট ২৫।

এআইপিএস ঘোষিত পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডাপলেনটিস। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আমেরিকার জিমন্যাস্ট সিমনে বাইলস।

এআইপিএস নির্বাচিত ২০২৪ সালের সেরা ১০ দল

১.আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল (৫৭৯ পয়েন্ট)।

২. স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল (৫৫৩ পয়েন্ট)।

৩. রিয়াল মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব (৫৩২ পয়েন্ট)।

৪. যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল (৩৬০ পয়েন্ট)।

৫. বার্সেলোনা নারী ফুটবল ক্লাব (২৭৮ পয়েন্ট)।

৬. ইতালি নারী জাতীয় ভলিবল দল (২১৯ পয়েন্ট)।

৭. বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল (১৮৪ পয়েন্ট)।

৮. যুক্তরাষ্ট্র নারী জিমন্যাস্টিকস দল (১৭২ পয়েন্ট)।

৯. ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব (১৭০ পয়েন্ট)।

১০. ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল (১৬৫ পয়েন্ট)।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে