ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

চলমান পরিস্থিতি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৫ আগস্ট) বিকেলে তিনি এ আহ্বান জানান।

এর আগে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়।

এরপরই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ‍উপস্থিত ছিলেন না।

পরে সেনাপ্রধান বলেন, আলোচনায় জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও জাতীয় পার্টির নেতারা ছিলেন। এছাড়া সুশীল সমাজ এবং ড. আসিফ নজরুল ও জোনায়েদ সাকীও ছিলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আইনের প্রতি আস্থা রাখুন, আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ্‌, আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো পূরণ করবো। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা আমাদের সহযোগিতা করেন।

তিনি বলেন, দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি ও সংঘর্ষ থেকে বিরত হন। আমি নিশ্চিত আপনারা যদি আমার কথা শোনেন একসঙ্গে কাজ করলে নিঃসন্দেহে একটি সুন্দর পরিবেশের দিকে অগ্রসর হবো। দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করেন। সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হবো। প্রতিটি হত্যা, অন্যায়ের বিচার হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে