ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নতুন দলে কে কোন পদে?

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। সব ঠিক থাকলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সেই প্রতীক্ষার অবসান হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেছেন। যার ইংরেজি নাম হবে, National Citizen Party (NCP)।

নতুন ঘোষণা হতে যাওয়া দলের শীর্ষ পদগুলোর মধ্যে ৫টি পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে পদগুলো চূড়ান্ত হয়।

দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

তবে যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্যসচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে