ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত করা হয়েছে। আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে এবারের পিএসএল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকায় সেবার আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাকে।

গত আসরে ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ। ভিত্তিমূল্য দুই কোটি হলেও বাঁহাতি এই পেসারের প্রতি আস্থা রাখেনি কোনো দল।

লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

আর তাই আইপিএলে না খেলায় সেই সময়ে পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের।

২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩। আইপিএল, পিএসএল ছাড়াও স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে মুস্তাফিজের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে