ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: পানি সম্পদ উপদেষ্টা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

পানি ছাড়ার আগে সতর্ক করার জন্য ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদের সেতু এলাকায় জেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।

পানি সম্পদ উপদেষ্টা বলেছেন, প্রতিবেশি রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি।

তিনি বলেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্যসৃষ্ট সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশকে বন্যামুক্ত রাখতে নদীকে নদীর মতো রাখা উচিত। বাঁধগুলো সুরক্ষিত রাখা উচিত।

তিনি আরও জানান, তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, সে ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।

নদী খননের বিষয়ে তিনি বলেন, আগে নদীকে দখলমুক্ত করতে হবে। তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে