ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
গতকাল বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এছাড়া অপর চারজন হলেন- শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তাদের দুই ছেলে আবদুল্লা (৩) ও শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার রাতে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

জসীম আরও জানান, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
১৯০ বার পড়া হয়েছে