ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

বাহুবলে চলতি বাস থেকে ফেলে দেওয়া হলো অচেতন ২ যাত্রীকে

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার বাহুবলে চলতি বাস থেকে অচেতন অবস্থায় ২ যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে, একজনের নাম-পরিচয় জানা গেছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে পৌঁছে ধীরগতিতে চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেওয়া হয়। পরে বাজারের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, ওই বাসের রেজিষ্ট্রেশন নম্বর কেউ বলতে পারেনি।

এদিকে, আরিফুর রহমান অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন জেনে তার ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি হলেন- গম ব্যবসায়ী শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। বাড়ি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামে। তিনি ওই গ্রামের টুকু শেখের ছেলে।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার মিরপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। অচেতন ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মুঠোফোনে আলাপকালে শেখ রায়হান বলেন, ‘‘বাবা লাখ খানেক টাকা সঙ্গে নিয়ে ব্যবসার কাজে হবিগঞ্জে গিয়েছিলেন। তার সঙ্গে দুটি মোবাইল ছিল। একটিতে আমার নম্বর পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন।’’

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়া বলেন, ‘‘ধারণা করছি, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ানো হয়েছে।’’

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘‘স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
১৮৬ বার পড়া হয়েছে