ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

বিইআরসির নতুন চেয়ারম্যান হলেন হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ

নিজস্ব সংবাদ :

বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হলেন হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। আগামী তিন বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি থেকে অবসরের আগে তিনি বিভিন্ন দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস স্পেশাল ব্যাচের (১৯৮৪) এই কর্মকর্তা।

গত মঙ্গলবার বিইআরসির কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক চেয়ারম্যান মো. নূরুল আমিন। তিন বছরের চুক্তিতে গত বছরের মার্চে বিইআরসিতে নিয়োগ পেয়েছিলেন সাবেক এই জ্যেষ্ঠ সচিব।

উল্লেখ্য, জালাল আহমেদ শহরের কোর্টস্টেশন এলাকার বাসিন্দা ও হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিঠির চক গ্রামের মৃত এডভোকেট আব্দুর রহমানের ছেলে ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে