ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভারত থেকে হাসিনাকে বের করে দেয়ার আহ্বান শিবসেনা নেতার

ডেস্ক রিপোর্ট

ভারতের মুম্বাইয়ের বিজেপির নেতাদের উদ্দেশ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, মোদীসাহেবের সঙ্গে দেখা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন। আর বলুন, সব বাংলাদেশিদের হঠিয়ে দিন, আর শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে। যাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। এ প্রসঙ্গে এসব কথা বলেন ওই শিবসেনা নেতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপি নাটক করছে। মুম্বাই মহানগর পালিকার নির্বাচন আছে.. তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের সঙ্গে মোকাবিলা করতে আমরাই যথেষ্ট। আমরা শুরু করেছিলাম, তখন বিজেপি আমাদের আটকে দিয়েছিল, কারণ বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে বলে।
তিনি বলেন, এক অভিনেতার ওপর হামলা হয়েছে। ছুরি দিয়ে হামলা হয়েছে। তার নেপথ্যের রহস্য কী, তা জানাতে বলুন। সে (অভিযুক্ত) কে, কী? যদি সে বাংলাদেশি হয় তাহলে তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। যদি বাংলাদেশি এখানে এসে থাকে, রোহিঙ্গারা এসে থাকে, তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব।

ক্ষমতাসীন দল বিজেপিকে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, ‘করিনা কাপুর আর সাইফ আলি খানকে নিয়ে লাভ জেহাদ বলা হয়েছিল, আর এখন হামলা হওয়ার পর খুব ভালোবাসা দেখানো হচ্ছে। ওদের ছেলে আছে, নিরীহ ছোট্ট ছেলেটার নাম তৈমুর, তা নিয়েও আপনাদের লোক (বিজেপি) অনেক কিছু বলেছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে