ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

ভারত সকল ধরনের শিল্প ধ্বংসের চক্রান্ত করছে: শিমুল বিশ্বাস

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে পাট শিল্প কেড়ে নিয়েছে। এরপর থেকেই চামড়া শিল্প, পোশাক শিল্প ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারত এদেশের শিল্প ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকা জেলা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস একথা জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, আওয়ামীলীগ ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প গুলোতে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক সমাবেশ করছে বিএনপি। আওয়ামীলীগের নৈরাজ্য ও ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাচাতে বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, ও শ্রমিক দলের সমন্বয়ে কমিটি গঠন করে চক্রান্তের জবাব দিতে নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি।

এসময় শ্রমিক সমাবেশে ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনেয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ধামরাই থানা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক খান জাহিদ, ধামরাই থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, সাবেক ছাত্রনেতা খুররম চৌধুরী টুটুল, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন রিমন, রাফিজুল ইসলাম রবিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে