ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার Logo তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের তসলিম তালুকদার (৩৫), জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আরিফুজ্জামান রাকিব (১৮) ও বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া এলাকার জাহানারা বেগম (৩৮)। আহত ব্যক্তি হলেন জাটিয়া ইউনিয়নের কাহেদগ্রাম এলাকার আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাটি মাইজবাগ থেকে ছেড়ে আসে। এ সময় হারুয়া বাজার পর্যন্ত আসা মাত্রই কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে