ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে বৈঠক জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার ও অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ফলপ্রসূ বৈঠক হয় বলে জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘণ্টা ধরে চলে। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
১২৬ বার পড়া হয়েছে